সদ্য স্বাধীন বাংলাদেশের কালিহাতী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো পৌঁছে দেয়ার লক্ষ্যে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট রাজনৈতিক, বরেণ্য ব্যক্তিত্ব, অন্যতম শিক্ষানুরাগী জননেতা আবদুল লতিফ সিদ্দিকী ১৯৭২ সালে কালিহাতী উপজেলার আউলিয়াবাদ গ্রামে ৯.৩৫ একর ভূমির ওপর তাঁর পিতামহের নামে প্রতিষ্ঠা করেন আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়। মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ন থেকে একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটি রাজনৈতিক কোলাহল ও সন্ত্রাসমুক্ত এবং এখানে শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট ছকে পাঠদান করা হয় । কলেজের পরিবেশ, লেখাপড়ার মান, পরীক্ষার ফলাফল, পাঠদান পদ্ধতি, ছাত্রদের ছাত্রাবাসে এবং শিক্ষকমন্ডলীর মহাবিদ্যালয় চত্বরে অবস্থান মহাবিদ্যালয়টিকে একটি স্বকীয় বৈশিষ্ট্যে সমুজ্জ্বল করেছে। বর্তমানে এ মহাবিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখা এবং স্নাতক (পাস) কোর্স পর্যায়ে বিএ, বিএসএস ও বিবিএস শাখায় পড়াশুনার সুযোগ রয়েছে।