সভাপতির বাণী

নিজের সন্তানের কথা নিজেকে যখন বলতে হয় তখন তাতে যে সহানুভূতি তার চেয়ে বেশি জড়তা কাজ করে আমার মধ্যে । আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়, শাহান শাহ বালিকা উচ্চ বিদ্যালয়, শহীদ জামাল উচ্চ বিদ্যালয়, শেরে বাংলা উচ্চ বিদ্যালয়, আবুল কালাম আজাদ উচ্চ বিদ্যালয় ও করিমুননেছা সিদ্দিকী উচ্চ বিদ্যালয়- এগুলো মানুষের কাছে প্রতিষ্ঠান, কিন্তু আমার কাছে এগুলো বুকের পাঁজর ভেঙে গড়ার মত আদরনীয় । তাই এই সকল প্রতিষ্ঠান নিয়ে আমি তেমন কিছু বলতে পারি না । যখন এগুলোর কর্মকাণ্ড শুরু করেছিলাম তখন আবেগ ছিল, আগ্রহ ছিল, প্রবল ছিল কর্মশক্তি । আজ যখন স্থিত এবং জীবনে নিষ্প্রভ হয়ে পড়েছি তখন এগুলো যে, আমারই কর্মতৎপরতার ফসল তা ভাবতে বুকে কম্পন লাগে । বিবস ও আবেশে আমার চোখ বাষ্পাচ্ছন্ন হয়ে পড়ে ।

- আবদুল লতিফ সিদ্দিকী